TCS Recruitment Latest News: ফ্রেশারদের জন্য সুখবর, ক্যম্পাসিং শুরু করল TCS, প্রথম ৬ মাসে নিয়োগ ১১০০০ জনকে. যেদিন বিস্তারিত তথ্য?

গত জুন মাসে এক রিপোর্টে দাবি করা হয়েছিল, চলতি অর্থবর্ষে প্রায় ৪০ হাজার ফ্রেশার নিয়োগের পরিকল্পনা করেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। এই আবহে এবার উৎসবের মরশুমে রিপোর্টে দাবি করা হল, টিসিএস ক্যাম্পাসিং শুরু হয়ে গিয়েছে।


1/5বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ক্যাম্পাস নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথমার্ধে সংস্থাটি ১১ হাজার কর্মী নিয়োগ করেছে। এবং সব মিলিয়ে টিসিএস-এর কর্মী সংখ্যা ৫,৭২৬ বেড়েছিল সেই সময়ে। 

2/5২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে টিসিএস মোট ৫ হাজার ৪৫২ জন অ্যাসোসিয়েটকে সংস্থার সঙ্গে যুক্ত করেছে। বছরের প্রথমার্ধ শেষে টিসিএস-এ নিযুক্ত মোট কর্মী সংখ্যা ছিল ৬ লাখ ১২ হাজার ৭২৪ জন। এর আগে ২০২৩-২৪ সালে টিসিএস-এর মোট হেডকাউন্ট ১৩,২৪৯ কমে গিয়েছিল। গত ১৯ বছরে প্রথমবার মোট কর্মী সংখ্যা এতটা কমেছিল টিসিএসে।

3/5এদিকে টিসিএসের প্রতিযোগী অ্যাকসেঞ্চারও একইভাবে কর্মী সংখ্যা বাড়ানোর ঘোষণা করেছে এবরছ। তারা ভারতেও কর্মী নিয়োগ অব্যাহত রাখবে বলে জানিয়েছে। এই আবহে এবছরের ফ্রেশারদের জন্যে বেশ ভালো সুযোগ আছে কলেজ শেষ করেই চাকরি পাওয়া

র।  



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন