Vande Bharat express

Vande Bharat express : Good news for passengers! The state is about to get another Bande Bharat Express

আবীর ঘোষাল, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সমগ্র দেশে ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন। এগুলির মধ্যে নিউ জলপাইগুড়ি ও পটনার মধ্যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনও অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়াও প্রধানমন্ত্রী ৮৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেলওয়ে প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই নিউ জলপাইগুড়ি-পটনা-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি পশ্চিমবঙ্গ ও বিহার-সহ সংলগ্ন অঞ্চলগুলির জনগণকে উপকৃত করবে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ, নতুন বন্দে ভারত ট্রেনটিকে প্রধানমন্ত্রীর দেশজুড়ে যোগাযোগ উন্নত করার এবং রেলওয়ে যাত্রীদের বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রদানের একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়েছে।  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন