KEDARNATH: আপনি কি ভাবছেন কেদারনাথ যাবেন? কত টাকা খরচ কয়দিন লাগবে চলুন দেখে নেওয়া যাক.........

কেদারনাথ ট্যুর প্লান: প্রতিটি মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে কেদারনাথ যাওয়ার! সাথে সাথে এই নিয়ে অনেক রকম মাথায় প্রশ্ন আসে বেশ টাইম কোনটা, কোন সময় যাওয়া উচিত, কোন সময় বরফ পড়ে? সেটাও যদি আবার নিজের চোখে উপভোগ করতে পারি। কোন ট্রেনে উঠবো কোথা থেকে বাস ছাড়ে কতদিন সময় লাগবে, কত টাকা খরচ হতে পারে ইত্যাদি.........?

সঠিক সময়: এ বছর ২০২৪ সালের কেদারনাথ মন্দির ১০ঐ মে সকাল ৭টা খোলার সময়। এবং কালীপুজোর পর ভাইফোঁটা পড়ে। মন্দিরের গেট বন্ধ করে দেয়া হয়। এরমধ্যে সবথেকে ভালো সময় হলো মে-জুন মাস । কিন্তু মন্দির খোলার সময় প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে এই জন্য ট্রেনের টিকিট পাওয়া কিছুটা কষ্ট হয়ে যায়। এছাড়াও জুলাই আগস্ট মাসে বর্ষা উপকূলের কারণে কেদারনাথ যাত্রা না করাই ভালো। এবং সেপ্টেম্বর থেকে ভাইফোঁটার দিন পর্যন্ত কম বাজেটে যাত্রা করার সুন্দর সময়।
এর মধ্যে আমার সবচেয়ে সুন্দর টাইম হলো দিওয়ালির সময় কারণ ওই সময়টা স্ন ফল দেখা যায় আর বৃষ্টি হওয়ারও সম্ভাবনা থাকে কম
কিভাবে যাবেন: কলকাতা থেকে হরিদ্দার যাওয়ার জন্য প্রথমে আপনাদের হাওড়া স্টেশন আসতে হবে তারপর কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেস বা দুন এক্সপ্রেস এই তিনটি ট্রেনের মধ্যে যে কোন একটি টেনে আপনাকে উঠতে হবে। তবে কুম্ভ express না উপাসনা এক্সপ্রেস ভাড়া একি । কিন্তু দুন এক্সপ্রেস এর থেকে সময় কম লাগে
তাই দুন এক্সপ্রেস এর ভাড়া কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেসএর তুলনায় কম। সময় লাগবে ২৮ ঘন্টা ট্রেনে। তারপর হরিদ্বার এসে একটি হোটেল নিয়ে রাতটা কাটিয়ে দিতে হবে। পরের দিন সকালে আপনাকে বাসে উঠতে হবে বা শেয়ার গাড়িতে উঠতে হবে  শোনপ্রয়াগ যাওয়ার জন্য। তারপর শোনপ্রয়াগ আগে আপনি না থেকে গৌরীকুণ্ডে চলে যাবেন শেয়ার গাড়িতে করে। তবে শোনপ্রয়াগ থেকে গৌরীকুন্ডে আস্তে গেলে আপনাকে শেয়ার গাড়িতে মাথাপিছু ৫০ থেকে ৬০ টাকা ভাড়া নেয়া হবে। আপনি গৌরী কুন্ডে রুম ভাড়া নেবেন। তবে আপনারা রুম ভাড়া একটু বার্গারিং করে নেবেন। তা না হলে আপনাদের পকেট থেকে বেশি টাকা বেরিয়ে যাবে।

আর এর সাথেই তোমাদের জানাবো তোমরা যারা হেলিকপ্টারে কেদারনাথে  জেতে চাও তারা তিনটি অপশন পেয়ে যাবে।
১-শোনপ্রয়াগ থেকে০.৭ k.m.(sersi)
2-শোনপ্রয়াগ থেকে14 k.m.(phata)
3-শোনপ্রয়াগ থেকে ৩৮ k.m.(guptkashi)
তবে তোমরা হেলিকপ্টার অনলাইনে বুক করতে পারো, আমার এই ডেসক্রিপশনে থেকে heliyatra.irtc.co.in
অর তারা পায়ে হেঁটে মন্দিরে পৌঁছাবেন তাদের সময় লাগবে ৮ থেকে ১০ ঘন্টা। আপনারা যত তাড়াতাড়ি ট্রাকিং এ বেরোবেন ততো তাড়াতাড়ি আপনার মন্দিরে পৌঁছে যাবেন তবে আপনারা হাতে একটা অবশ্য করেই লাঠি নিয়ে নেবেন। তাতে আপনাদের অনেক শরীরে কষ্ট কম হবে। আর রেইনকোট নিতে একদমই ভুলবেন না। আর একটা কথা আপনাদের জানানো যায় যে ট্রাকিং এর সময় আপনারা হালকা ব্যাগ নিয়ে ওঠার চেষ্টা করবেন তাতে আপনাদের অনেকটা পরিশ্রম কম হবে।আর মন্দিরে উঠতে উঠতে সন্ধ্যে পার হয়ে যায় তাহলে আপনারা রুম নিয়ে নেবেন বা টেন্ট ভাড়া নিয়ে নেবেন। এরপর আমাদের পরের দিন সকালে যত তাড়াতাড়ি সম্ভব উঠে লাইনে দাঁড়িয়ে পড়তে হবে যত তাড়াতাড়ি উঠবেন তত তাড়াতাড়ি আপনারা বাবার দর্শন করতে পারবেন। আপনার তিনটে থেকে লাইনে দাঁড়িয়ে পড়তে বললে ভাল হয়। চারটের সময় মন দিয়ে দরজা খোলা হয়। তবে তার পরিস্থিতি সাপেক্ষ এরপর তোমরা পুজো দিয়ে নিচে নেমে যাবে সন্ধ্যের মধ্যে সোনপুর আগে পৌঁছে যাবে সেখানে হোটেলে থেকে পরের দিন বাস বা শেয়ার গাড়ি ধরে হরিদ্দার পৌঁছাবে হরিদ্বার পৌঁছে তোমরা ট্রেন উঠে পড়বে বাড়ি ফেরা উদ্দেশ্যে।
কি কি নিয়ে যাবেন: আধার কার্ড ,ভোটার কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন