কেন্দ্রীয় বাহিনী কী করছে, কোথায় রয়েছে, প্রতি দিন রিপোর্ট দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রককে, নয়া নির্দেশিকা.....?

 প্রতি দিন রিপোর্ট দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রককে, নয়া নির্দেশিকা..... কেন্দ্র   বাহিনী কি করছে কোথায় রয়েছে সমস্ত তথ্য দিতে হবে।


রেলকে বিশেষ ট্রেন দিতে বলেছে কেন্দ্রীয় বাহিনী। তাদের তরফে জানানো হয়েছে, রাজ্যকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সেখানে বাহিনী মোতায়েনের জন্য বিশেষ ট্রেন দিতে হবে।

বাংলায় কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে প্রতি দিন রিপোর্ট পাঠাতে হবে। আগামী শুক্রবার থেকে প্রতি দিন রিপোর্ট দিতে হবে এ রাজ্যের বাহিনী সমন্বয়কারী অফিসারকে। এমনই নির্দেশ দিয়ে জানাল সিআরপিএফ। তারা জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর অবস্থান ও গতিবিধি নিয়ে ই-মেল ও হার্ডকপি মারফত স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিতে হবে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে যাতে সঠিক ভাবে ব্যবহার করা হয়, সে জন্যই এই পদক্ষেপ করতে হবে। সব জায়গায় দ্রুত বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সিআরপিএফের দিল্লি দফতর থেকে জানানো হয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী অধীকারিক এবং পুলিশের ডিজির সঙ্গে আলোচনা করে কোথায়, কত বাহিনী মোতায়েন হবে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিকে। রেলকে বিশেষ ট্রেন দিতে বলেছে কেন্দ্রীয় বাহিনী। তাদের তরফে জানানো হয়েছে, রাজ্যকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সেখানে বাহিনী মোতায়েনের জন্য বিশেষ ট্রেন দিতে হবে।

ইতিমধ্যেই দু’দফায় মোট ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে এসে গিয়েছে। ১ মার্চ প্রথম দফায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। ৭ মার্চ দ্বিতীয় দফায় এসেছে আরও ৫০ কোম্পানি বাহিনী। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে পাঠানো হয়েছে তাদের। জেলায় জেলায় তারা কাজও শুরু করে দিয়েছে। এলাকায় টহলদারি চালাচ্ছেন জওয়ানেরা। সাধারণ মানুষের মনোবল বৃদ্ধি করতেই আগে থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে বলে দাবি করেছে কমিশন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, এপ্রিলের শুরুতেই পশ্চিমবঙ্গে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। তাদের মধ্যে রয়েছে, ১৫ কোম্পানি সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স), পাঁচ কোম্পানি বিএসএফ (সীমান্তরক্ষী বাহিনী) এবং সাত কোম্পানি সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স)। এই ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের কোথায় কোথায় মোতায়েন করা হবে, সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছে কমিশন।
কলকাতা: চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে প্রথমবার কলকাতায় (Kolkata) এল কেন্দ্রীয় বাহিনী (Central Force)। শহরে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কসবা, পর্ণশ্রী, গার্ডেনরিচ, সার্ভে পার্ক, পূর্ব যাদবপুর, নিউ মার্কেট, বড়তলা, কলকাতা লেদার কমপ্লেক্স ও ভাঙড় থানা এলাকায় ইতিমধ্যেই পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। সার্ভে পার্কের সিংহবাড়ি এলাকায় রুটমার্চ করছেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা।       
চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে প্রথমবার কলকাতায় (Kolkata) এল কেন্দ্রীয় বাহিনী (Central Force)। শহরে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কসবা, পর্ণশ্রী, গার্ডেনরিচ, সার্ভে পার্ক, পূর্ব যাদবপুর, নিউ মার্কেট, বড়তলা, কলকাতা লেদার কমপ্লেক্স ও ভাঙড় থানা এলাকায় ইতিমধ্যেই পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। সার্ভে পার্কের সিংহবাড়ি এলাকায় রুটমার্চ করছেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা।    
জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর টহল 
জলপাইগুড়ি- আজ থেকেই জলপাইগুড়িতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। সকাল থেকে জেলার সদর ব্লক-সহ বিভিন্ন জায়গায় কোতয়ালি থানার IC-র নেতৃত্বে রুটমার্চ চলছে। ভোটারদের কাছে জানতে চাওয়া হচ্ছে, গতবার তাঁরা ঠিকঠাক ভোট দিতে পেরেছেন কিনা। পাশাপাশি, নির্বিঘ্নে ভোট দেওয়ার আশ্বাস দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জলপাইগুড়িতে আপাতত এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। 
বর্ধমান- সকাল থেকে বর্ধমান শহরে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। দেওয়ানদিঘি ও শক্তিগড় থানা এলাকাতেও তারা রুটমার্চ করে। নেতৃত্বে ছিল রাজ্য পুলিশ। গতকালই পূর্ব বর্ধমানে এসে পৌঁছেছে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে এক কোম্পানি রয়েছে বর্ধমানে, আরেক কোম্পানিকে কাটোয়ায় রাখা হয়েছে। ২০২১-র বিধানসভা ভোটে যে সমস্ত রাজনৈতিক কর্মী, সমর্থকরা আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ, তাঁদের বাড়িতেও যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 
বাঁকুড়া- বাঁকুড়াতে এসে পৌঁছেছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ সকালে বাঁকুড়া সদর থানা এলাকার কালজুড়ি গ্রামে রুটমার্চ করেন জওয়ানরা। নির্বিঘ্নে ভোট দেওয়া যাবে বলে সাধারণ মানুষকে আশ্বাস দেয় কেন্দ্রীয় বাহিনী। 
মালদা- মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। গতকালই জেলায় পৌঁছেছে এক কোম্পানি CISF। এদের রাখা হয়েছে কালিয়াচক পলিটেকনিক কলেজে। আজ সকালে কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গঙ্গাপ্রসাদ ও মোথাবাড়ি এলাকায় রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 
শিলিগুড়ি- শিলিগুড়ি শহরের বেশ কিছু জায়গায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী।                                                                                                     

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন