WEST BENGAL WEATHER:-ভরা বসন্তে ঝড়-বৃষ্টির তাণ্ডব আর কতদিন? রইল উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস....

আবহাওয়ার পূর্বাভাস: একদিকে বসন্ত আবার দোল এদিকে রাজ্যবাসীকে নাজেহাল করে ছাড়ছে ঝড় বৃষ্টিতে। দক্ষিণ বঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টিতে ভিজছে সমস্ত জেলা। এর সঙ্গে আবহাওয়ার পূর্বাভাস উল্লেখ রয়েছে ঝড়ো হওয়ার কথা। বাংলার বাইরে ও একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস !


আইএমডির পূর্বাভাস বলছে, বাংলার পাশাপাশি ওড়িশা ও ঝাড়খণ্ডেও রয়েছে বর্ষণের পূর্বাভাস। ১৯ থেকে ২১ মার্চ পর্যন্ত ওড়িশা, ঝাড়খণ্ডেও বর্ষণ হবে। এই সময় ৫০ থএকে ৬০ কিলোমিটার গতিতে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এছাড়াও ২০ মার্চ পর্যন্ত পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, বিহার, ছত্তিশগড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে। তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের একাংশেও ২০ মার্চ পর্যন্ত বর্ষণের পূর্বাভাস রয়েছে। 

আবহাওয়া দফতর বলছে, পাহাড়ি রাজ্যে এখন পশ্চিমী ঝঞ্ঝার দাপট চলছে। তারফলে একাধিক রাজ্যে ভারী বর্ষণ হচ্ছে। ২০ মার্চ একটি ঝঞ্ঝা কড়া নাড়বে, অন্যটি এন্ট্রি নেবে ২৩ মার্চ। যার ফলে জম্মু ও কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ডে ভারী বর্ষণ ও বরফপাতের পূর্বাভাস রয়েছে।  এই বৃষ্টির কারণে সাধারণ মানুষদের প্রচুর পরিমাণে ভোগান্তিতে ভর্তি হচ্ছে। কারোর আবার ঠান্ডা জ্বরের আশঙ্কাও রয়েছে। এইজন্য যতটা পারা যায় বৃষ্টির জল যাতে মাথায় না পড়ে সেই বুঝে সাথে একটা ছাতা অন্তত নিয়ে বেরানো উচিত। এদিকে আবার ট্রেনে ভোগান্তি পড়তে হচ্ছে বহু স্টুডেন্ট এবং সমস্ত চাকুরী জীবীদের।

আজ অর্থাৎ বুধবার থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের পক্ষ থেকে। সেই মতোই রাজ্যের বহু জেলায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা সকাল থেকেই। পাশপাশি ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায়।

আগামিকাল অর্থাৎ ২১ মার্চ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে। বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমবে। তবে উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া।বজ্রবিদ্যুৎ-সহ দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।

২২ মার্চ অর্থাৎ শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কমবে। হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া ও মুর্শিদাবাদে।বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন